শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের গোয়ালখালী বনবিবির খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি মদ জব্দ খুলনায় পবিত্র জুমাতুল বিদায়ে বিশেষ মোনাজাত দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত জয়পুরহাটে দুই হাজার অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় দেড় হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ রংপুরে ডিবি’র অভিযানে ৯শ’ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সংস্কারের চাপ নিয়ে বসছে ডব্লিউটিও সম্মেলন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য মিসাইল ও ড্রোন হামলার পাল্টা জবাব দিচ্ছে উপসাগরীয় দেশগুলো মাদারীপুরে দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

নিয়ম মেনে কালভার্ট নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: জলাশয় রক্ষায় নিয়ম মাফিক কালভার্ট নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর নির্দেশের কথা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জলাশয় বা জলমগ্ন এলাকায় যেসব সড়কের কাজ করা হবে, সেগুলোতে অনেক বেশি কালভার্ট রাখতে হবে। প্রাকৃতিক কিছু খাল আছে, সেসব খাল তো রাখবই, আরো বাড়তি বা কিছু দূর পরপর একটা করে কালভার্ট করা হবে। এতে পানি অবাধে বইতে পারবে। মাছ অবাধে চলাফেরা করতে পারবে। জলজ প্রাণীর স্বাধীনতাকে আমরা সম্মান করি।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘হাওর অঞ্চলে যেসব আদিম গাছগাছালি আছে—হিজল, করচ, তমাল—এসব রক্ষা করতে হবে। প্রাকৃতিক বৈচিত্র‌্য যা আছে, প্রাণি ও জলজ বৃক্ষ রক্ষা করতে হবে।’

পরিকল্পনামন্ত্রী জানান, হাওরের ছোট চিংড়ি মাছ রক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com