শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রশাসক আসমা শাহীন পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবসে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক রাজাপুরের সন্তান তানভীর হাসান সোহেল জমি দখলের অপচেষ্টায় হামলা-ভাঙচুর, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার ছিনাই ইউনিয়ন চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী খন্দকার মাহাবুবুর রহমান তাহিরপুর রাজনীতিতে নতুন আলোচনার নাম আমির হোসাইন দিনাজপুরের হিলিতে আর্জেন্টিনা সমর্থকদের ১৪০ ফিট পতাকা নিয়ে আনন্দ র‍্যালি ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনের তাণ্ডব লাখ লাখ টাকার মালামাল পুড়ে ছাই ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার টাকা দাবি প্রতিবাদে মানববন্ধন পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত

নভেম্বরে বাজারে আসছে করোনা টিকা, দাবী চীনের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: নভেম্বরের প্রথম সপ্তাহেই জনসাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে চীনের তৈরি করোনাভাইরাসের টিকা। চীনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

চীনের উন্নয়ন করা করোনার চারটি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ ধাপে রয়েছে। এদের মধ্যে অন্তত তিনটি টিকা গত জুলাইয়ে চিকিৎসকসহ জরুরি কর্মীদের দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছিল।
সিডিসির জৈব নিরাপত্তা বিভাগের প্রধান গুইঝেন উ জানিয়েছেন, তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সাবলীলভাবে শেষ হয়েছে। নভেম্বর বা ডিসেম্বরে জনসাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে এটি।

এই কর্মকর্তা জানান, এপ্রিলে ট্রায়াল চলাকালে তিনি টিকা নিয়েছিলেন। এ পর্যন্ত কোনো ধরনের অস্বাভাবিক উপসর্গ তার মধ্যে দেখা যায়নি। অবশ্য ট্রায়ালে থাকা টিকাগুলোর মধ্যে কোনটি তিনি গ্রহণ করেছিলেন সে ব্যাপারে কিছু জানাননি উ।

প্রসঙ্গত, চীনের সরকারি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান চীনা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) এবং যুক্তরাষ্ট্রের তালিকাভূক্ত সিনোভ্যাক বায়োটেক যৌথভাবে তিনটি টিকার উন্নয়ন করছে। গত জুনে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ব্যবহারের জন্য ক্যানসিনো বায়োলিজিকসের উন্নয়ন করা চতুর্থ টিকাটি অনুমোদন পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com