ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সীমান্ত থেকে ফেরত গেল ৫০০ ট্রাক ভারতীয় পেঁয়াজ

ডেস্ক: ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ সীমান্তে আসার পরেও ফেরত গেল প্রায় ৫০০ ট্রাক পেঁয়াজ। গত ১৪ সেপ্টেম্বর পিয়াজ রপ্তানিতে ভারত নিষেধাজ্ঞা জারি করার ফলে বাংলাদেশ সীমান্ত থেকে মহারাষ্ট্রে ফিরে গেছে এসব পেঁয়াজ।

সম্প্রতি ফেরত যাওয়া ১২,৫০০ মেট্রিক টনের ওই পিয়াজের আনুমানিক মূল্য ৪১ কোটি রুপি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের হর্টিকালচার প্রোডিউস ইক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (এইচপিইএ) এর সহ-সভাপতি দানিশ শাহ। তিনি জানান, বাংলাদেশের আমদানিকারকদের বরাত অনুযায়ী পিয়াজ ভর্তি ৬৫০ ট্রাক সেদেশের উদ্দেশে রওনা দিয়েছিল। এর মধ্যে ৩৭৫০ টন পিয়াজ ভর্তি ১৫০ ট্রাক বাংলাদেশে প্রবেশের অনুমতি পায়। বাকী ৫০০ ট্রাক নাসিকে ফিরে আসে।’

গত ১৪ সেপ্টেম্বর ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ‘ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)’ জানায়, এখন থেকে সমস্ত ধরনের পিয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পিয়াজের রপ্তানির ক্ষেত্রে নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বজায় থাকবে।’ এরপর আন্তর্জাতিক সীমান্তে পৌঁছে যাওয়া পিয়াজ ভর্তি ট্রাকগুলি এবং যাদের ‘লেট এক্সপোর্ট অর্ডার’ (এলইও) অনুমতি কেবলমাত্র তাদেরই বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

সীমান্ত থেকে ফেরত গেল ৫০০ ট্রাক ভারতীয় পেঁয়াজ

আপডেট টাইম : ১২:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০