ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জে ২ বছরের শিশুকে অপহরণ করে ধরা পড়লো দম্পতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণের তিন দিন পর ২ বছরের শিশু আবদুল্লাহকে উদ্ধার করেছে র‌্যাব। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দরের লক্ষণখোলা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশু অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযাগে ইমরান হোসেন বাবু ও তার স্ত্রী সানজিদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব ১১ সদর দফতর আদমজী কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ সিও লে. কর্নেল খন্দকার সাইফুল আলম এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, অপহরণের শিকার শিশুটির বাবা মিজানুর রহমান পেশায় একজন পিকআপ ভ্যান চালক। মিজানুর রহমান ও অপহরণকারী ইমরান হোসেন বাবু গত এক বছর ধরে সিদ্ধিরগঞ্জে মিজমিজি পাইনাদী এলাকায় পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন। মিজানুর রহমান পিকআপ ভ্যান চালানোর উদ্দ্যোশে বাসা থেকে বের হলে এবং তার স্ত্রী সাংসারিক কাজে ব্যস্ত থাকার সুযোগে গত ২৬ সেপ্টেম্বর বিকালে ইমরান হোসেন বাবু ও তার স্ত্রী সানজিদা বেগম কৌশলে শিশু আবদুল্লাহকে অপহরণ করে পালিয়ে যায়। পরে মোবাইল ফোনে শিশুটির বাবা-মাকে কান্নার আওয়াজ শুনিয়ে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।

শিশুরা বাবা মিজানুর রহমান র‌্যাব ১১ অভিযোগ দিলে র‌্যাব তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বন্দরের লক্ষণখোলা এলাকা অপহরণকারী ইমরান হোসেন বাবু ও তার স্ত্রী সানজিদা বেগমকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ইমরান হোসেনের বোনের বাড়ি থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। দুপুরে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শিশুটিকে বাবা-মার কাছে ফিরিয়ে দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

নারায়ণগঞ্জে ২ বছরের শিশুকে অপহরণ করে ধরা পড়লো দম্পতি

আপডেট টাইম : ১১:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০