ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন

অনলাইনে বাংলাদেশ বনাম পাকিস্তান আন্তর্জাতিক লুডু টুর্নামেন্ট

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ (daraz.com.bd) তাদের অ্যাপের গেমিং প্ল্যাটফর্ম দারাজ ফার্স্ট গেমস (ডিএফজি)-তে প্রথমবারের মতো আয়োজন করছে বাংলাদেশ বনাম পাকিস্তান আন্তর্জাতিক লুডু টুর্নামেন্ট।

এই অনলাইন টুর্নামেন্টের মাধ্যমে এবার বাংলাদেশি খেলোয়াড়রা খেলবে পাকিস্তানি খেলোয়াড়দের হারানোর লক্ষে। দারাজের আসন্ন টেন টেন ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে ৩০ জন বিজয়ীর জন্য থাকছে ২ লাখ টাকার প্রাইজ পুল- যেখানে প্রথম বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে থাকছে এক লাখ টাকার ভাউচার, দ্বিতীয় বিজয়ীর জন্য থাকছে ১০ হাজার, তৃতীয় বিজয়ীর জন্য থাকছে ৭ হাজার ও চতুর্থ বিজয়ীর জন্য থাকছে ৫ হাজার টাকার সমমূল্যের ভাউচার। এছাড়াও পরবর্তী বিজয়ীদের জন্য থাকছে ৩ হাজার টাকার ভাউচার।

লুডু লাখপতি টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশন চলবে ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত, যেখানে দুটি দেশ মিলিয়ে সর্বমোট ২ লাখ মানুষ রেজিস্ট্রেশন করতে পারবেন। তাই স্লট পূরণ হয়ে যাওয়ার আগেই দ্রুত রেজিস্ট্রেশন করতে হবে। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ অক্টোবর পর্যন্ত, যেখানে ৭টি বা তার বেশি নকআউট রাউন্ডে লুডু খেলে জিততে হবে।

রেজিস্ট্রেশন করবেন যেভাবে: দারাজ অ্যাপ ডাউনলোড করে আপনার দারাজ অ্যাকাউন্টে লগ-ইন করুন। অ্যাপ থেকে দারাজ ফার্স্ট গেমের আইকনটি সিলেক্ট করে এবং গেম সেন্টারে প্রবেশ করুন। লুডু টুর্নামেন্ট ব্যানারে ক্লিক করুন। ব্যানারের নিচে রেজিস্টার বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে সফল রেজিস্ট্রেশনের একটি ম্যাসেজ আসবে। টুর্নামেন্ট শুরু হওয়ার কিছুক্ষণ আগে একটি এসএমএস নোটিফিকেশন মিলবে।

গেমে অংশগ্রহণ করবেন যেভাবে: ইউজার গেমটিতে যোগ দিতে একটি এসএমএস পাবেন যেখানে প্রতিটি রাউন্ডের জন্য গেইমের সময় উল্লেখ করা থাকবে। ইউজারের দারাজ হোম পেজ (daraz.com.bd) থেকে দারাজ ফার্স্ট গেমের (ডিএফজি) আইকনটি সিলেক্ট করতে হবে এবং ডিএফজি তে প্রবেশ করতে হবে। এরপর লুডু টুর্নামেন্ট ব্যানারে ক্লিক করতে হবে। এরপর নিচের দিকে থাকা টুর্নামেন্ট ব্যানারে ক্লিক করতে হবে। প্লে বাটনে ক্লিক করতে হবে। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। প্রতি ম্যাচ থেকে শুধুমাত্র ১ম বিজয়ী পরবর্তী রাউন্ডে যাবেন।

এই উপলক্ষে দারাজ বাংলাদেশের হেড অব ট্রাফিক অপারেশনস বারিশ খন্দকার বলেন, ‘লুডু দেশের অন্যতম জনপ্রিয় গেম এবং ডিএফজি শুরু হওয়ার পর থেকে এর জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। প্রতিদিন লাখ লাখ ব্যবহারকারী গেমটি খেলে থাকেন। তাই খেলোয়াড়দেরকে গতানুগতিক ধারা থেকে বের করে আনতে এবং একটি অসাধারণ অভিজ্ঞতা প্রদান করতে এই প্রথমবারের মতো আমরা আয়োজন করছি বাংলাদেশ ভার্সেস পাকিস্তান লুডু টুর্নামেন্ট। আশা করছি দুই দেশের অংশগ্রহণকারীদের মাঝে টানটান উত্তেজনা থাকবে এই কম্পিটিশনে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

অনলাইনে বাংলাদেশ বনাম পাকিস্তান আন্তর্জাতিক লুডু টুর্নামেন্ট

আপডেট টাইম : ০১:৪৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০