ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশে সর্বাধুনিক ক্যান্সার হাসপাতাল নির্মাণ করবে জাপান

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: বাংলাদেশে একটি ক্যান্সার হাসপাতাল, একটি নার্সিং কলেজ এবং একটি ক্যান্সার রিসার্চ সেন্টার নির্মাণে জাপানের গ্রিন হসপিটাল ইনকর্পোরেশন, আইচি হসপিটাল লিমিটেড এবং এথিক্স অ্যাডভান্সড টেকনোলোজি লিমিটেডের (ইএটিএল) সঙ্গে চুক্তি সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, জাপানে অবস্থিত বাংলাদেশের অ্যামবাসাডর রাবাব ফাতিমা উপস্থিত ছিলেন।
ত্রিপক্ষীয় চুক্তিতে সই করেন- জাপান গ্রিন হসপিটাল ইনকর্পোরেশনের পক্ষে হিরোয়িকি কোবায়িশি, আইচি হসপিটাল লিমিটেডের ড. মোয়াজ্জেম হোসেন এবং ইএটিএলের ম্যানেজিং ডিরেক্টর এমএ মুবিন খান।

এই চুক্তির আওতায় জাপান বাংলাদেশে একটি ক্যান্সার হাসপাতাল, একটি নার্সিং কলেজ এবং একটি মেডিকেল টেকনোলোজি প্রতিষ্ঠান রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার জন্য ২০০০ কোটি টাকা বিনিয়োগ করবে।

এই ক্যান্সার হাসপাতালে জাপানের সবচেয়ে উন্নতমানের অত্যাধুনিক প্রযুক্তি প্রোটন থেরাপি দিয়ে ক্যান্সার রোগের চিকিৎসা করা হবে, যা এখন পর্যন্ত দক্ষিণ এশিয়া বা ব্যাংকক-সিঙ্গাপুরের কোনো হাসপাতালে নেই।

জাপান গ্রিন হসপিটাল ইনকর্পোরেশন একই গ্রুপ শিপ আইচি মেডিকেল সার্ভিস লিমিটেডের মাধ্যমে ইতোমধ্যে বাংলদেশের হার্ট এবং কিডনি রোগের চিকিৎসায় এক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। যার আওতায় উত্তরায় একটি হাসপাতাল নির্মাণাধীন, যা আগামী বছরের জানুয়ারিতে উদ্বোধন করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

বাংলাদেশে সর্বাধুনিক ক্যান্সার হাসপাতাল নির্মাণ করবে জাপান

আপডেট টাইম : ১১:৪৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯