ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

যে স্পাইওয়্যার দিয়ে গোপনে ফোন কল রেকর্ড করে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে নতুন একটি খবর আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে।

নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইসেট-এর গবেষকরা নতুন একটি অ্যান্ড্রয়েড স্পাইওয়্যার সম্পর্কে করেছেন, যা গোপনে আপনার ফোন কল রেকর্ড, কন্টাক্টস চুরি এবং ব্যক্তিগত মেসেজ পড়ায় সক্ষম।

নতুন এই স্পাইওয়্যারের নাম ‘অ্যান্ড্রয়েড/স্পাই সি২৩.এ’। এটি খুব পরিচিত কোনো অ্যাপসকে টোপ হিসেবে ব্যবহার করে ফেক অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরের মাধ্যমে ডিভাইসে হানা দেয়।

এ সম্পর্কে এক ব্লগ পোস্টে ইসেট-এর গবেষক লুকাশাস স্টেফানকো বলেন, “আমরা বিপজ্জনক ম্যালওয়্যার ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে ব্যবহৃত একটি ফেক অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর শনাক্ত করেছি। সেখানে এই ম্যালওয়্যারটি ‘অ্যান্ড্রয়েড আপডেট’, ‘থ্রিমা’ এবং ‘টেলিগ্রাম’ হিসেবে পোস্ট করা অ্যাপগুলোতে লুকানো ছিল।”

উদ্বেগের বিষয় হলো, গবেষকদের বিশ্লেষণে দেখা গেছে অ্যান্ড্রয়েড/স্পাই সি২৩.এ ছবি তোলা, অডিও রেকর্ড করা, ফাইল মুছে ফেলা এবং এমনকি আপনার স্ক্রিন রেকর্ড করাসহ বেশ কিছু বিপজ্জনক কার্যক্রম চালাতে পারে।

এই গবেষণার আলোকে, গবেষকরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কেবলমাত্র অফিসিয়াল গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার পরামর্শ দিয়েছেন।

স্টেফানকো বলেন, ‘স্পাইওয়্যারের আক্রমণ ঠেকাতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কেবল অফিসিয়াল গুগল প্লে স্টোর ব্যবহার করা উচিত। অন্য কোনো অ্যাপস স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। অ্যাপস ডেভেলপার সম্পর্কে যাচাই করা, পারমিশন রিকোয়েস্টগুলো ডাবল চেক করা এবং উন্নত ও বিশ্বস্ত মোবাইল অ্যান্টিভাইরাস ব্যবহার করাটা সুরক্ষা নিশ্চিত করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

যে স্পাইওয়্যার দিয়ে গোপনে ফোন কল রেকর্ড করে

আপডেট টাইম : ০৫:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০