ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অনলাইন প্লাটফর্মে আইপিও লটারি আয়োজন করতে চায় অ্যাসোসিয়েটেড অক্সিজেন

জ্যেষ্ঠ প্রতিবেদক: পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়াধীন অ্যাসোসিয়েটেড অক্সিজেনের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (০৭ অক্টোবর) অনলাইন প্লাটফর্মে আইপিও লটারি আয়োজন করার জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে কোম্পানি কর্তৃপক্ষ।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিএসইসির অনুমতি পেলে ওইদিন কোম্পানিটির লটারি অনুষ্ঠিত হবে। তবে কোম্পানি কর্তৃপক্ষ প্রয়োজন সাপেক্ষে লটারির তারিখ পরিবর্তন করতে পারবে।

তথ্য মতে, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিওতে বিনিয়োগকারীদের প্রায় সাড়ে ৩১ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানিটির শেয়ার পেতে বিনিয়োগকারীরা ১০ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আইপিও আবেদন জমা দেন। তাতে দেখা যায় কোম্পানিটির ১৫ কোটি টাকার শেয়ারের বিপরীতে ৪৭১ কোট ১৬ লাখ ৭০ হাজার টাকার আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৫১ কোটি ৫৭ লাখ টাকার এবং সাধারণ বিনিয়োগকারীদের (এনআরবিসহ) ৪১৯ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকার আবেদন জমা পড়ে।

গত ১৬ জুলাই বিএসইসি অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিও অনুমোদন দেয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে পুঁজিবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে।
পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ মেটাবে।

সর্বশেষ গত ২০১৮-১৯ অর্থবছরে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ভারিত গড় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ১ টাকা ৫১ পয়সা। ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত পুনর্মুল্যায়ন ব্যাতিত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৩৭ পয়সা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অনলাইন প্লাটফর্মে আইপিও লটারি আয়োজন করতে চায় অ্যাসোসিয়েটেড অক্সিজেন

আপডেট টাইম : ০১:২২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০