ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ক্লাইমেট ভালনারেবল ফোরামের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: জলবায়ুু পরিবর্তন ইস্যুতে বর্তমান সভাপতি হিসেবে ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) এবারের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে সিভিএফের অনুষ্ঠানটি।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশের (জিসিএ) চেয়ারম্যান বান কি মুন, সিভিএফ দেশগুলোর রাষ্ট্রপতি এবং সরকার প্রধান, যুক্তরাজ্য এবং ইতালি (সিওপি-এর হোস্ট এবং সহ-হোস্ট), নেদারল্যান্ডস, সিভিএফ থিম্যাটিক রাষ্ট্রদূত এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদার, পররাষ্ট্রমন্ত্রী ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীও এ অনুষ্ঠানে যোগ দেবেন।

সিভিএফ নেতারা এবং অন্যান্য বক্তারা অনুষ্ঠানে ২০২০ সালে প্যারিস চুক্তির জাতীয় অবদানকে (এনডিসি) জলবায়ু সংকট মোকাবিলা ও অভিযোজন প্রচেষ্টা জোরদার করার জন্য সব দেশের জরুরি পদক্ষেপের দিকে মনোনিবেশ করবেন।

জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরাম (সিভিএফ) পৃথিবীর উষ্ণতা কমাতে একটি আন্তর্জাতিক অংশীদারিত্ব সংস্থা। ২০০৯ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ফোরামটি বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অংশগ্রহণকারী সরকারগুলোকে একত্র হয়ে কাজ করার জন্য দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

২০১১-১৩ সালে সিভিএফ সভাপতি হিসেবে সফল মেয়াদ শেষে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ২০২০-২২ সালের জন্য সিভিএফের এ পদ আবারও গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় দক্ষিণ এশিয়ার জন্য গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের (জিসিএ) আঞ্চলিক কার্যালয় চালু করেছিলেন, এটি জিসিএ এবং সিভিএফ সচিবালয়ের মধ্যে বিদ্যমান এমওইউ অনুসারে সিভিএফ সচিবালয় হিসেবেও পরিবেশন করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

ক্লাইমেট ভালনারেবল ফোরামের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০