ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুসলমানদের আস্থা অর্জনে বিজেপি অফিসে কুরআন শরিফ!

ধর্ম ডেস্ক,সিটিজেন নিউজ: সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার গঠনে লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলো। লোকসভা নির্বাচনে দ্বিতীয় মেয়াদে সাফল্য লাভ করেছেন কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ক্ষমতাসীন দল বিজেপি। এবার বিজেপির উত্তরাখণ্ডের এক অফিস লাইব্রেরিতে রাখা হয়েছে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনুল কারিম।

কেন্দ্রীয় সরকার নির্বাচনে দ্বিতীয় বার সাফল্য লাভ করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘দেশের সংখ্যালঘু মুসলমানদের আস্থা অর্জন করতে হবে’। তার এ ঘোষনার পরদিনই দেশটির বিভিন্ন স্থানে মুসলমানদের ওপর আক্রমণের একাধিক খবর গণমাধ্যমসহ স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়।

মুসলিম নির্যাতনের ঘটনা ভাইরাল হওয়ার মাঝে কিছু বিষয়ে আশার আলো দেখা দিয়েছে। উত্তরাখণ্ডে মাদ্রাসা প্রতিষ্ঠা, সংখ্যালঘু মুসলমানদের আস্থা অর্জনে মোদির আশা প্রকাশ এবং বিজেপি অফিসে পবিত্র কুরআন রাখা এরই পূর্বাভাস।

দেরাদুনে বিজেপির প্রধান কার্যালয়ে আগে থেকেই সংরক্ষিত ছিল গীতা, বাইবেল। এবার সেখানে সংযুক্ত হলো মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরিফ।
উত্তরাখণ্ড বিজেপির সহকারি মিডিয়া ইনচার্জ সাদাব শামস বলেন, ‘আমি লাইব্রেরির জন্য দুই কপি কুরআন শরিফ কিনে এনেছি। এর মধ্যে এক কপি হিন্দি ও অপর কপি ইংরেজি। দু’টি কপিই লাইব্রেরিতে রাখা হয়েছে।

মিডিয়া ইনচার্জ সাদাব শামস আরো বলেন, ‘বিজেপি লাইব্রেরিতে আগত সব পাঠককে পবিত্র কুরআন শরিফ পড়ার আহ্বান করেছি। পবিত্র কুরআন শরিফ পাঠ করলে ইসলাম সম্পর্কে তাদের ভুল ধারণা ধূর হবে।

এদিকে বিজেপির উত্তরাখণ্ড রাজ্য সভাপতি অজয় ভাট লাইব্রেরিতে কুরআন শরিফ রাখায় তিনি প্রশংসা করেছেন। গতবছর তিনি বিজেপি অফিসে এ লাইব্রেরিটি উদ্বোধন করেছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

মুসলমানদের আস্থা অর্জনে বিজেপি অফিসে কুরআন শরিফ!

আপডেট টাইম : ০৬:৩৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯