ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

এবার অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান

অনলাইন ডেস্ক: অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এ বছর দুজনকে। তারা হলেন যুক্তরাষ্ট্রের পল আর. মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন। নিলাম তত্ত্বের উন্নয়ন ও এর নতুন সংস্করণ উদ্ভাবনের কারণে তারা এই পুরস্কার জিতেছেন, যার প্রাইজমানি ১১ লাখ ডলার।

এ ঘোষণার মাধ্যমে শেষ হচ্ছে এবারের নোবেল পুরস্কারের পর্ব। সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসে এবারের অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস বলেছে, ‘এই বছরের বিজয়ী পল মিলগ্রোম ও রবার্ট উইলসন গবেষণা করেছেন কীভাবে নিলাম কাজ করে। তারা অন্তর্দৃষ্টি দিয়ে পণ্য ও সেবার জন্য নতুন নিলাম সংস্করণ তৈরি করেছেন, যা প্রথাগত পদ্ধতিতে বিক্রি করা কঠিন হতো।’ তারা আরও যোগ করেছে, ‘এই উদ্ভাবন বিশ্বজুড়ে বিক্রেতা, ক্রেতা ও করদাতাদের উপকার করেছে।’

আলফ্রেড নোবেলের স্মরণে এই পুরস্কারটি ‘অর্থনীতি বিজ্ঞানে সেরিস রিক্স ব্যাংক পুরস্কার’ হিসেবে পরিচিত। প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৬৯ সাল থেকে ৫১ বার এই পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে বিজয়ীকে দেওয়া হবে প্রাইজমানি ও একটি স্বর্ণপদক।

২০১৯ সালে অর্থনীতিতে নোবেল জিতেছিলেন তিন অর্থনীতিবিদ। তারা হলেন- অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার। তাদের মধ্যে অভিজিৎ ব্যানার্জি ভারতীয় বংশোদ্ভূত বাঙালি।

গত সোমবার (০৫ অক্টোবর) চিকিৎসায় নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এরপর মঙ্গলবার (০৬ অক্টোবর) পদার্থবিদ্যায়, বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

এবার অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান

আপডেট টাইম : ০৯:৪১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০