ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান বাগেরহাটে সাড়ম্বরে জন্মাষ্টমী পালিত রাশিয়ার আকাশসীমা নিয়ে কিয়েভের ‘অবৈধ’ সতর্কবার্তার নিন্দা মস্কোর জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাশিয়ার হা/ম/লায় ইউক্রেনের এসবিইউ সদর দপ্তর ক্ষ/তিগ্র/স্ত বাগেরহাটে পানি প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ রাজবাড়ীতে আ/গুনে পাঁচটি দোকান পু/ড়ে কোটি টাকার ক্ষ/য়ক্ষ/তি শার্শায় পু/লিশের অভিযানে ২০ পিস ইয়া/বাসহ যু/বক গ্রে/প্তার

ঢাকার উপ-নির্বাচনে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা-৫ ও ১৮ আসনের উপ-নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আসন্ন এই দুই আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আসনগুলোতে নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হবে না। একইসঙ্গে ভোটগ্রহণের আগের দুই দিন এবং পরের এক দিন নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে থাকছে নিষেধাজ্ঞা। তবে গণপরিবহন চলাচল করতে পারবে।

ইসি সূত্র জানায়, ঢাকা-৫ আসনে ভোট অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। এজন্য ১৬ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ১৭ অক্টোবর মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ চলাচল করতে পারবে না। একইসঙ্গে ১৫ অক্টোবর মধ্যরাত ১২টা থেকে ১৮ অক্টোবর মধ্যরাতে ১২টা পর্যন্ত চলতে পারবে না মোটরসাইকেল।

অন্যদিকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালা

ঢাকার উপ-নির্বাচনে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত

আপডেট টাইম : ০৫:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০