রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন অতীত সরকারের ভুলে হামের সংকট, সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান — ড. জিয়াউদ্দিন হায়দার রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামলার ধ্বংসাবশেষ থেকে আবুধাবিতে পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ গুম-খুনের ব্যাপারে মামলায় এখন পর্যন্ত সহায়তা চাওয়া হয়নি: র‌্যাব প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কেরানীগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৬

প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে জয় পেলেন জেসিন্ডা আরদার্ন

  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩২৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য জয় পেলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরদার্ন। আজ শনিবার নির্বাচনের দুই তৃতীয়াংশ ভোট গণনার পর তার এই জয় নিশ্চিত হওয়া গেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

ভোট গণনার পর দেখা গেছে, আরদার্নের মধ্যবামপন্থী দল লেবার পার্টি ৪৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছে। পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে ৬৪ আসনই নিশ্চিত করে ফেলেছে দলটি।

সব ভোট গণনা শেষ না হলেও ইতোমধ্যে বিরোধী দলের নেতা জুডিথ কলিন্স পরাজয় মেনে নিয়েছেন এবং টেলিফোনে আরদার্নকে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আপনার ফলাফলের জন্য শুভেচ্ছা, কারণ আমি বিশ্বাস করি এটি লেবার পার্টির জন্য অসাধারণ ফল।

ধারণা করা হচ্ছে, জুডিথের রক্ষণশীল দল নির্বাচনে ৩৫টি আসন পাবে। গত ২০ বছরে দলটির এটি সবচেয়ে বাজে ফল হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com