বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলায় নিহত ৭ স্কুল পর্যায়ে অনলাইনে ক্লাস নেওয়ার কথা চলছে: শিক্ষামন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল এডিপির অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাসিক বাজেট পর্যালোচনা সভা চট্টগ্রামে ব্যাংক জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ১ হামের প্রাদুর্ভাব ও নিউমোনিয়াজনিত শিশুমৃত্যু রোধে সঙ্গে কাজ শুরু করেছে আইসিডিডিআরবি নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩৫,০০০ লিটার ফার্নেস অয়েল ও ৯,০০০ লিটার ডিজেল জব্দ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩১৩ বার পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। কাশিয়ানী ও মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ও বৃহস্পতিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে প্রাইভেটকার ধাক্কা লেগে এর চালক শাহিন মোল্লা (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের দুই যাত্রীও আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানিয়েছেন, সকালে প্রাইভেটকারে ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে নন্দন দত্ত ও কার্ত্তিক মণ্ডল খুলনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ধূসর ব্রিজের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ তিন জন আহত হন। পরে চালক মারা যান।

এদিক বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে মাইক্রোবাস চাপায় খুশি বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। খুশি বেগমের বাড়ি মুকসুদপুরের প্রভাকরদী গ্রা‌মে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া জা‌নি‌য়ে‌ছেন, রাতে মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন খুশি। এ সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস চাপা দিলে মারাত্মক আহত হন তি‌নি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতা‌লে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com