ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ ব্যাংকের কাছে বিশেষ তহবিল চায় বিএসইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মার্জিন ঋণের সুদ কমাতে বাংলাদেশ ব্যাংকের কাছে স্বল্প সুদে তহবিল (ফান্ড) চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত পুঁজিবাজারের উন্নয়ন বিষয়ক বৈঠকে গভর্নর ফজলে কবিরকে এ আহব্বান জানান বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এ সময় বৈঠকে অংশগ্রহণ করেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে পুঁজিবাজারকে আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে মার্জিন ঋণের সুদ কমাতে স্বল্প সুদে তহবিল গঠন করা, ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য ২০০ কোটি টাকার করে ফান্ড গঠন, পারপিচ্যুয়াল বন্ড লেনদেন শুরু, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির নিয়ন্ত্রণাধীন কোম্পানিগুলোর কর্পোরেট গভর্নেন্স পরিপালন করা এবং পুঁজিবাজারে লেনদেনের জন্য দেশ ও দেশের বাহিরে ডিজিটাল বুথ চালু করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবজারভেশন নিয়ে আলোচনা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

বাংলাদেশ ব্যাংকের কাছে বিশেষ তহবিল চায় বিএসইসি

আপডেট টাইম : ০৪:৫১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০