ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার

ফতুল্লায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে স্থানীয় কিশোর সানিকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দুপরে ফতুল্লার শিয়াচর তক্কারমাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত সানি শিয়াচরের গনি হাজীবাড়ী এলাকার আক্কাস আলীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, রবিবার (২৫ অক্টোবর) বাদী ডাক্তার দেখানোর জন্য তার মেয়েকে পাশের ফ্ল্যাটের এক মহিলার কাছে রেখে যান। দুপুর সাড়ে তিনটার দিকে তার মেয়ে খাবার খেতে নিজ বাসায় আসলে, স্থানীয় কিশোর গ্যাং লিডার সানি তার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন দরজায় ধাক্কাধাক্কি করলে সানি বের হয়ে নিজের চাচার প্রভাব দেখিয়ে সরে যায়। সানির চাচা ঈমান আলী স্থানীয় শ্রমিক লীগ নেতা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানায়, অভিযুক্ত সানিকে গ্রেফতার করা হয়েছে। বাদীর অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

ফতুল্লায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

আপডেট টাইম : ১০:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০