ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কুসাল বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে সিইউসি পরিবারের সংবর্ধনা প্রত্যাখ্যাত অভিবাসীদের ‘রিটার্ন হাবে’ পাঠাতে সম্মত ইইউভুক্ত ৫টি দেশ ‎পিরোজপুরে ৩৫০ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুবি’তে দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত

করোনার ধাক্কা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি এখন ভালো আছে: প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক: করোনার ধাক্কা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি এখন ভালো আছে, এ দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অর্থনৈতিক অবস্থা আরো ভালো হবে।

সোমবার (২ নভেম্বর) মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে বৈঠকে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘সামনে এগোতে গেলেই তখন একটা শ্রেণির খুব কষ্ট হয়। যারা আমাদের স্বাধীনতাই চায়নি, তাদের তো আরও কষ্ট হয়—এটা তো আমরা বুঝি।

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন একটি ভালো জায়গায় আছে, আরও ভালো জায়গায় যাবে। বাংলাদেশের অর্থনীতি এখন ভালো। আন্তর্জাতিক সংস্থাগুলো যা ভবিষ্যদ্বাণী করছে, সেটা নাকি ঠিক হচ্ছে না। আসলে বাংলাদেশ সবার চেয়ে বেশি এগিয়ে যাচ্ছে, এটা তো তাদের পছন্দ হবে না।

শেখ হাসিনা বলেন, ‘আমরা ভিক্ষুক হয়ে থাকব, অন্যের মুখাপেক্ষী হয়ে থাকব, তাদের কাছে হাত পাতব, তাদের কাছে চেয়ে খাব, তাদের কাছে চাইব— এটাই তো তারা চাইবে। কিন্তু আমরা তো তা থাকব না। আমরা দেশ স্বাধীন করেছি। আমরা নিজের পায়ে দাঁড়াব।

তিনি বলেন, ‘একটা শ্রেণি আছে, যাদের চিন্তাই হলো এ ধরনের অর্থাৎ সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা সরকারের ক্ষতি করা। মানুষের জীবন নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। তাদের অন্য একটা উদ্দেশ্য থাকে। ষড়যন্ত্র করে তারা যখন সফল হতে পারে না, তখনই সমালোচনামুখর হয়—এটাই হচ্ছে সব থেকে বাস্তব কথা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপিত

করোনার ধাক্কা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি এখন ভালো আছে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০