ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএমইউর সি ব্লকে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন অপরাধ প্রতিরোধে একসঙ্গে কাজ করার আহ্বান, মোহাম্মদপুরে র‍্যাব-২-এর টাউন হল মিটিং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ম:/দকের হাত থেকে যুব সমাজকে রক্ষার আকুল আকুতি শহীদ রাজীবের মায়ের কালিয়াকৈরে ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হ/ত্যা দেড় মাসেও কোন আ/সামীকে গ্রে/ফ/তার করতে পারেনি পু/লিশ মান নিয়ে আপস নয়, প্রকল্প এলাকায় এলজিইডির তদারকি জোরদার স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে ব্যাপক সাড়া মঙ্গলবার জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞানী হত্যা ইরানের সঙ্গে বোঝাপড়াকে জটিল করবে: বাইডেন

পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ড ইরানের সঙ্গে লেনদেন বা বোঝাপড়াকে জটিল করবে বলে মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তা কতটুকু জটিল হবে বলতে পারেননি তিনি।

সিএনএন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, এটা বলা কঠিন যে এই হত্যাকাণ্ড তেহরানের সঙ্গে তার লেনদেন বা বোঝাপড়াকে কতটুকু জটিল করে তুলবে।

তিনি আরও বলেন, ইরান ইস্যুতে ট্রাম্পের অনুসৃত নীতি ভুল ছিল। আর এ কারণেই ইরানের পরমাণু সংক্রান্ত জ্ঞান ও সক্ষমতা বেড়েছে।
বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা হয়। পরে ট্রাম্প ক্ষমতায় এসে ওই সমঝোতা থেকে বেরিয়ে যান এবং ইরানের বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকেন।

বাইডেন নির্বাচনের আগে আন্তর্জাতিক চুক্তিগুলোতে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এ পরিস্থিতিতে ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ড নিয়ে সিএনএন বাইডেনকে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।

ইরানের এই পরমাণু বিজ্ঞানীকে দখলদার ইসরায়েল হত্যা করেছে বলে এর আগে আমেরিকার একজন প্রভাবশালী কর্মকর্তা মন্তব্য করেছেন।

ইরানের বিভিন্ন সূত্রও বলছে, বিজ্ঞানী হত্যার সঙ্গে ইসরায়েল জড়িত রয়েছে। গত ২৭ নভেম্বর শুক্রবার তেহরানের অদূরে এক সন্ত্রাসী হামলায় নিহত হন পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএমইউর সি ব্লকে ১১ শয্যার আইসিইউ উদ্বোধন

বিজ্ঞানী হত্যা ইরানের সঙ্গে বোঝাপড়াকে জটিল করবে: বাইডেন

আপডেট টাইম : ০৯:২২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০