রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএনপির তিন প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ এপেক্স কাপ টুর্নামেন্ট গলফ অঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখবে : সেনাপ্রধান নির্বাচন ঘিরে চট্টগ্রামে ৭১ প্লাটুন বিজিবি মোতায়েন বিশিষ্ট ব্যবসায়ী ও গণমাধ্যম ব্যক্তিত্ব ইউসুফ হোসেনের জন্মদিন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক : নির্বাচন কমিশনার সানাউল্লাহ কালীগঞ্জ পৌর বিএনপির ৩ নং ওয়ার্ডের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত ঢাকা-১৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে ১১ দলীয় জোটের বিশাল মিছিল দুঃসময়ে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলো ; এসএম জাহাঙ্গীর দুই যুগ পর সোমবার খুলনায় আসছেন তারেক রহমান রোববার প্রাইজবন্ডের ১২২তম ড্র, প্রথম পুরস্কার ৬ লাখ

দেশে করোনায় আরও ২২ জনের মৃত্যু, শনাক্ত ৬৯২

  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ২৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৭৫৬ জনে।

আজ শনিবার (৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮১টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৫২৩টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৯০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৩৩ লাখ ৪৪ হাজার ৩৯৯টি।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৬৯২ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৩৮২ জন।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৫ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৩৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ৬০ ষাটোর্ধ্ব ১৭ জন রয়েছেন। বিভাগীয় হিসেবে গত ২৪ ঘণ্টায় মৃত ২২ জনের মধ্যে ঢাকায় ১৭ জন, চট্টগ্রামে দুজন, রাজশাহীতে দুজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন।

চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর দশ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ৯ জানুয়ারি পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৫৬ জনের। এদের মধ্যে পুরুষ ৫ হাজার ৮৯৫ জন (৭৬ দশমিক শূন্য এক শতাংশ) ও নারী ১ হাজার ৮৬১ জন (২৩ দশমিক শূন্য ৯৯ শতাংশ)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com