শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

এইচএসসি ও সমমানের ফল প্রস্তুত: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ২৬২ বার পঠিত

নিউজ ডেস্ক : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ফল প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে এইচএসসি ও সমমানের ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, কারিগরি ও মাদ্রাসার বোর্ড এর সংশোধিত আইন-২০২১ উত্থাপনকালে তিনি এ কথা বলেন।
এ ফল প্রকাশ করতে তিনটি পৃথক বিল উত্থাপন করেন শিক্ষামন্ত্রী। তবে এ বিলের বিরোধীতা করেন জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামসহ বিরোধী দলের সংসদ সদস‌্যরা।

এসময় শিক্ষামন্ত্রী বলেন, ‘এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এইচএসসি’র ফলের জন্য শিক্ষার্থী ও অভিভাবকরা অপেক্ষা করছেন। ফল প্রস্তুতও আছে। কিন্তু আইনে পরীক্ষা গ্রহণপূর্বক ফল দেওয়ার বিষয়টি ছিল। এবার বৈশ্বিক সংকটের কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আমরা বিকল্প একটি পদ্ধতিতে আগের দুটি পরীক্ষার ফলের ভিত্তিতে এই ফল দিতে যাচ্ছি, সে কারণে বর্তমান আইনটি সংশোধন করার প্রেয়োজন দেখা দিয়েছে।’

কার্যপ্রণালী বিধির ৭৭ (ঙ) অনুসরণ না করায় সংসদ সদস্যদের অধিকার খর্ব করা হয়েছে মন্তব্য করে বিরোধী দলীয় সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, ‘এই বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিলের বিরুদ্ধে আমি নই। কিন্তু এখানে কার্যপ্রণালী বিধির ৭৭ এর (ঙ) অনুসারে যেকোনো বিল ৩ দিন আগে পাওয়ার কথা ছিল আমার। কিন্তু তা আমি পাইনি। কালকেও আমি খুঁজেছি। পাইনি।’
এর জবাবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আমার অনুমতি সাপেক্ষেই বিলটি এসেছে। কেননা এর কিছু গুরুত্ব আছে। এই তিনটি বিল আমাদের পাস করে দিতে হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com