ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার এক নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের জবাবে মালয়েশিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার (১৯ মার্চ) পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায় বলে খবর দেয় বার্তা সংস্থা এএফপি।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, মার্কিন চাপে মালয়েশিয়া যে কাজ করেছে, এটা ক্ষমার অযোগ্য। যে নাগরিককে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণ করা হয়েছে, তিনি সিঙ্গাপুরে বৈধভাবেই ব্যবসা করছিলেন।

চার বছর আগে কুয়ালামপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকে দু’দেশের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। কিম জং নামকে হত্যার আগ পর্যন্ত পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার অল্প কয়েকটি মিত্র দেশের মধ্যে একটি ছিল মালয়েশিয়া।

কুয়ালালামপুরে ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময় নিষিদ্ধ নার্ভ এজেন্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। পরে দু’দেশের সম্পর্ক ঠাণ্ডাযুদ্ধের সময়কার মতো হয়ে যায়। কিন্তু পরে মালয়েশিয়া পিয়ংইংয়ে নিজেদের দূতাবাস খোলার সিদ্ধান্ত নিলে তা পূর্বাবস্থায় ফিরে এসেছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল উত্তর কোরিয়া

আপডেট টাইম : ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১