ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

সিগারেটের আগুন ধরানোর ছলে বাড়িতে ঢুকে ৭ বছরের শিশুকে ধর্ষণ

নরসিংদীর পলাশে সিগারেটের আগুন ধরানোর ছলে বাড়িতে ঢুকে সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে শুক্রবার সকালে পলাশ থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে ও মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামের মৃত হরজু মিয়ার ছেলে তারা মিয়া (৫৫) সিগারেটের আগুন ধরানোর ছলে পার্শ্ববর্তী এক বাড়িতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে সাত বছরের ঐ শিশুকে একা পেয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটির মা চলে আসলে ধর্ষক তারা মিয়া পালিয়ে যায়।

পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দীন জানান, শিশু ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তারা মিয়াকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

সিগারেটের আগুন ধরানোর ছলে বাড়িতে ঢুকে ৭ বছরের শিশুকে ধর্ষণ

আপডেট টাইম : ১১:২৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১