ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন

যেসব সমস্যা হতে পারে পা না ধুয়ে রাতে ঘুমালে

লাইফস্টাইল ডেস্ক : শরীরের সব অঙ্গের মধ্যে পা সবচেয়ে বেশি নোংরা হয়। ফলে পা ছত্রাক-ব্যাকটেরিয়ার আবাসস্থলে পরিণত হয়। যদি নিয়মিত পা ধুয়ে না থাকেন; তাহলে জীবাণুরা ছড়িয়ে পড়তে পারে পুরো শরীরে। সেইসঙ্গে পায়ের চামড়া ওঠা, চুলকানি, ঘা, র‌্যাশ, আঙুলের ফাঁকে ফাঙ্গাল ইনফেকশনসহ চর্মরোগ হতে পারে।

চর্ম বিশেষজ্ঞের মতে, ঘুমানোর আগে পা না ধুয়ে বিছানায় ঘুমালে শারীরিক বিভিন্ন অসুখের সম্ভাবনা বেড়ে যায়। তাই রাতে ঘুমানোর আগে ভালো করে পার ধুতে হবে। এর ফলে বেশ কয়েকটি উপকারও পাবেন আপনি। যেমন-ত্বকের মৃত কোষ দূর হবে, রক্ত সঞ্চালন বাড়বে, জয়েন্ট এবং পেশীর ব্যথা দূর হবে।

জেনে নিন পা পরিষ্কার করার সঠিক উপায়

> একটি পাত্রে হালকা গরম পানি নিন।
> পানির মধ্যে সামান্য লবণ বা ভিনেগার মিশিয়ে নিতে পারেন।
> এবার এই পানির মধ্যে ৫-১০ মিনিট পা ভিজিয়ে রাখুন।
> তারপর পা পরিষ্কার করতে একটি লুফাহ স্পঞ্জ ব্যবহার করুন।
> ভালো করে পায়ের আঙুলগুলো পরিষ্কার করতে ভুলবেন না।
> এরপর পা শুকনো তোয়ালে দিয়ে মুছে নিন।
> পায়ের আঙুলের ফাঁকে ভালো করে মুছে নিন। কারণ এখানেই ছত্রাক এবং ব্যাকটেরিয়াগুলো লুকিয়ে থাকে।
> পা মোছার পর কিছুটা নারকেল তেল হাতে নিয়ে ম্যাসাজ করুন। নারকেল তেল কেবল আপনার পা ময়েশ্চারাইজড করবে না, এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও আছে।
> এরপর একটি পাতলা মোজা পরে তবেই ঘুমাতে যান।

নিয়মিত ঘুমানোর আগে পা ধুলে যেসব উপকার মিলবে-

জয়েন্ট এবং পেশী ব্যথা সারবে

আমাদের পা পুরো শরীরের ওজন বহন করে। তারপর আবার টাইট বা ভুল মাপের জুতো পরাসহ বিভিন্ন কারণে পায়ে ব্যথা, ফাঙ্গাল ইনফেকশন ইত্যাদি হতে পারে।

তাই চুল, ত্বক এবং শরীরের অন্যান্য অংশের মতো পায়ের প্রতিও যত্নবান হতে হবে। রাতে হালকা গরম পানিতে পা ধুলে আপনি আরাম পাবেন। পায়ের জয়েন্ট এবং পেশীগুলো তখন স্বাচ্ছন্দ্যবোধ করবে।

শারীরিক তাপমাত্রা বজায় থাকবে

আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, শরীরের তাপমাত্রা বজায় রাখতে নিয়মিত এভাবে পা ধোয়া উচিত। জুতো পরার করাণে পায়ের তাপ বেড়ে যায়। কারণ সারাদিন পা বন্ধ অবস্থায় থাকে। ঘুমানোর আগে পা ধুলে রাতে আরও ভালো ঘুম হবে।
বায়ু প্রবাহ হবে ভালোভাবে

সারাদিন পা মাটিতে বা জুতার মধ্যে থাকে। তাই পায়ের তলা কখনো আরাম পায় না। সেইসঙ্গে ছত্রাক-ব্যাকটেরিয়া তো আছেই! তাই রাতে ঘুমানোর আগে পা ভালো করে ধুয়ে নিলে, পায়ের তলায় বায়ু প্রবাহ ঘটবে ভালোভাবে।

পা এবং মস্তিষ্ক ঘুমানোর পর বিশ্রাম পায়। নিয়মিত পা ধুয়ে ঘুমালে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং যখন ঘুম থেকে উঠবেন তখন আর পায়ে ব্যথা বা অবশভাব থাকবে না।

খারাপ গন্ধ দূর করে

অনেক সময় জুতো পরার কারণে পা ঘামার ফলে দুর্গন্ধ হতে পারে। সেই দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার সেরা সময় হলো রাত। রাতে ঘুমানোর আগে ভালো করে গরম পানিতে পা ধুলে দুর্গন্ধ মুহূর্তেই দূর হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল

যেসব সমস্যা হতে পারে পা না ধুয়ে রাতে ঘুমালে

আপডেট টাইম : ০১:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১