ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

ইউরোর কোয়ার্টারে ইতিহাস গড়েছিল ডেনমার্ক

ক্রীড়া ডেস্ক : ১৯৯২ সালের ২৬ জুন সুইডেনের মাঠে রূপকথা লিখে ইউরোপসেরা হয়েছিল ডেনমার্ক। ২৯ বছর পর সেই ২৬ জুনে আরও একবার নিজেদের চেনালো ডেনমার্কের ফুটবলাররা। গ্রুপ পর্বের দুই ম্যাচে হেরেও প্রথম দল হিসেবে এবারের ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠলো ডেনমার্ক। শনিবার আমস্টারস্টাম অ্যারেনায় ওয়েলসকে ৪-০ গোলে হারায় ডেনমার্ক।

এবারের ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের কাছে হেরে গিয়েছিলো ডেনমার্ক। ওই ম্যাচ খেলার সময় কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

শুরু থেকেই ছোট ছোট পাসে বলের দখল রেখেছিলো ডেনমার্কের খেলোয়াড়রা। ম্যাচের ২৭ মিনিটে ডেনমার্কের হয়ে প্রথম গোলটি করেন ক্যাসপার দোলবার্গ। প্রথমার্ধে গ্যারেথ বেলের ওয়েলস গোল শোধ করার একাধিক সুযোগ পেলেও সেগুলি কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ম্যাচের ও নিজের দ্বিতীয় গোল করেন ডেনমার্কের ক্যাসপার। ম্যাচের বাকি সময়ে গোল শোধ করার সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ওয়েলস। ৮৮ মিনিটে তৃতীয় গোল করেন ডেনমার্কের জোয়াকিম। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচের চতুর্থ গোল করেন ডেনমার্কের মার্টিন ব্রাথওয়েট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

ইউরোর কোয়ার্টারে ইতিহাস গড়েছিল ডেনমার্ক

আপডেট টাইম : ১১:১৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১