ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

লন্ডনের রেলষ্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ৬ আহত

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের এলিফ্যান্ড এন্ড ক্যাসেল রেলষ্টেশনে ব্যাপক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার আন্তর্জাতিক বার্তাসংস্থা নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

আগুনের কুন্ডলি রাস্তায় ছড়িয়ে পড়তে দেখা গেছে। শহরের বেশকিছু এলাকা জুড়ে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পরে।

প্রায় ১০০ দমকল কর্মী দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনের সাথে কোনো জঙ্গি তৎপরতার সম্পর্ক নেই।

লন্ডনের ফায়ার ব্রিগেড কমান্ডার জেমস রায়ান জানান, ঘটনাস্থলের কাছে এক গ্যারেজে পাঁচজন ছিলেন। আগুনে তারা আহত হন। এদের মধ্যে একজন নিঃশ্বাসে ধোঁয়া গিলে অসুস্থ হয়।

লন্ডন এ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, আগুনে আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ষ্টেশনের আর্চের নিচের অংশে তিনটি কমার্শিয়াল ইউনিট পুরোপুরি পুড়ে গেছে। ভস্মীভূত হয়েছে চারটি গাড়ি। ঘটনাস্থলের কাছেই ছিল একটি টেলিফোন বক্স। সেটিও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।

আগুনের পরপরই দক্ষিণ লন্ডনের মূল ট্রান্সমিট হাব হিসেবে পরিচিত ওই ষ্টেশন ও আশেপাশের বাসভবন গুলো ফাঁকা করে দিয়েছে দমকল ও পুলিশ বাহিনীর কর্মীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

লন্ডনের রেলষ্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ৬ আহত

আপডেট টাইম : ১২:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১