ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান আজ

ঈদে বাপ্পি লাহিড়ীর সুরে গাইবেন মাহফুজুর রহমান

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের প্রবক্তা তিনি। তিনিই প্রথম এদেশে স্যাটেলাইটভিত্তিক টিভি চ্যানেল এটিএন বাংলা চালু করেন। তাই মিডিয়াঙ্গনে ড. মাহফুজুর রহমান সর্বজন শ্রদ্ধেয়।

তবে বিভিন্ন সময় নানা রকম মন্তব্যের জন্য সমালোচনা ও বিতর্কেরও জন্ম দিয়েছেন তিনি। পাশাপাশি ২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হয়ে হৈ চৈ ফেলে দেন সারাদেশে। হাট, ঘাট, মাঠ, সর্বত্রই ছিলো মাহফুজুর রহমানকে নিয়ে আলোচনা।
১০টি গান নিয়ে তার একক সংগীতানুষ্ঠানটি সেই ঈদের সবেচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানের স্থান দখল করে নেয়। সেই শুরু, এখনো গান করছেন মাহফুজুর রহমান। তার বেসুরো গায়কী নিয়ে অনেক সমালোচনা ও বিতর্ক চললেও দমে যাননি তিনি। গান করে চলেছেন নিয়মিতভাবেই।

ফেসবুকসহ সামাজিক মাধ্যমগুলোতে সমালোচনার পাশাপাশি অনেকে মাহফুজুর রহমানের গান পছন্দও করছেন। সাধুবাদ জানাচ্ছেন। তাদের মতে, বর্তমানে অনেক শিল্পীই গানের কিছু্ না জেনে-বোঝেই তারকাখ্যাতি পেয়ে যায় করপোরেট সমর্থন পেয়ে।

সেখানে একজন চ্যানেল মালিক ও সংগীতানুরাগী হিসেবে মাহফুজুর রহমানের গান করা অনেক বেশিই যৌক্তিক ও আনন্দের।

২০১৬ সালের কোরবানি ঈদের ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের অনুষ্ঠানের পর পরবর্তী বছর রোজার ঈদে প্রচার হয়েছে ‘প্রিয়ারে’ এবং কোরবানি ঈদে প্রচার হয়েছে তার একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’। গত বছর প্রচার হয়েছে ‘মনে পড়ে তোমায়’ এবং কোরবানি ঈদে ‘বলোনা তুমি কার’।

সেই ধারাবাহিকতায় আজ ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান।

এবারে তিনি ১০টি গান গাইবেন ‘মন থেকে রইলো শুভ কামনা’ নামের সংগীতানুষ্ঠানে। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন প্রদীপ সাহা, শেখ রেজা শানু, মোহাম্ম ইকবাল হোসেন, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ।

মাহফুজুর রহমানের গাওয়া গানগুলো হলো- ভুলে গেলে তুমি, মনের কারাগারে, শত চেষ্টাতেও, যে ক্ষতি, দেখছি যতই, আমার পৃথিবী, ফিরে এসো, চাঁদ মুখ, কোথায় হারালে এবং তুমি এক পা বাড়ালে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান আজ

আপডেট টাইম : ০৫:২৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০১৯