বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত ‘বাংলাদেশ-জাপানের বন্ধুত্ব অভিন্ন আকাঙ্ক্ষা ও অগ্রগতির গভীরে প্রোথিত’ বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংবাদকর্মীদের সব ধরনের সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার: আলমগীর হোসেন চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ক্যজাই মারমা’র ৩০তম শহীদ বার্ষিকীতে পিসিপি’র প্রদীপ প্রজ্বলন গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ ​

হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস

  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৩৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : বৃহদান্ত্রের পূর্বনির্ধারিত অপারেশনের জন্য রোমের হাসপাতালে ভর্তি হয়েছেন খ্রিস্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির মুখপাত্র মাত্তেও ব্রুনি জানিয়েছেন, জেমেলি ইউনির্ভার্সিটি হাসপাতালে পোপের সার্জারি হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে সেন্ট পিটার্স স্কয়ারে হাজার হাজার পরিদর্শকের সামনে ভাষণ দেন ৮৪ বছর বয়সী আর্জেন্টাইন পোপ।

আজ সোমবার (৫ জুলাই) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়ার পর এই প্রথম হাসপাতালে ভর্তি হলেন ফ্রান্সিস।
ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়, পোপের বৃহদান্ত্রে ‘সিম্পটোম্যাটিক ডাইভার্টিকুলার স্টেনোসিস’ চিকিৎসা করানো হবে। এই অসুখে কোলন সঙ্কুচিত হয়ে যেতে পারে।

রোববার সেন্ট পিটার্স স্কয়ারে দেয়া ভাষণে আগামী সেপ্টেম্বরে স্লোভাকিয়া সফরের কথা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তার আগে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের এক অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে পোপের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com