বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরায় ফুটপাত ও রাস্তা অবৈধ দখল রোধে অভিযান চট্টগ্রামে ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা ত্রিশালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই বছর পর গ্রেফতার ‘মিরু ড্রাইভার’ অবৈধ ভাবে বালি উত্তোলনের মহোৎসব,ফসলি জমি ধ্বংসের মুখে—প্রশাসনের হস্তক্ষেপ জরুরি বান্দরবানের লামায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে মুখ চেপে নির্যাতনের অভিযোগ মার্চে এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি জানালেন প্রধানমন্ত্রী ১২৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন বিগত সরকারের আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: প্রধানমন্ত্রী কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী

টোকিওতে সোমবার থেকে কার্যকর হবে জরুরি অবস্থা

  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ২৩২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের রাজধানী টোকিওতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগা এই জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

তিনি জানিয়েছেন, আগামী সোমবার থেকে কার্যকর হবে জরুরি অবস্থা। এটি ২২ আগস্ট পর্যন্ত বহাল থাকবে। দেশজুড়ে করোনার পুনঃপ্রাদুর্ভাব ঠেকাতে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছেন সুগা।

অবশ্য জরুরি অবস্থা জারি থাকলেও টোকিওতে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আগামী ২৩ জুলাই থেকে শুরু হওয়া অলিম্পিক গেমস জরুরি অবস্থার মধ্যেই চলবে।

জাপানে করোনায় এ পর্যন্ত ৮ লাখ ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪ হাজার ৯০০ জন। দেশটির এক চতুর্থাংশ নাগরিককে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মে মাসের মাঝামাঝি সময়ের পর দেশটিতে এক দিনে এটি সর্বোচ্চ সংক্রমণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com