ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

নিরাপত্তা শঙ্কায় ইউরো ফাইনাল বাতিল হতে বসেছিল: পুলিশ

ক্রীড়া ডেস্ক : ওয়েম্বলি স্টেডিয়ামের আশপাশে দর্শকদের মারদাঙ্গা আচরণের কারণে নিরাপত্তা শঙ্কায় ইউরো ফাইনাল বাতিল হতে বসেছিল। মেট্রোপলিটন পুলিশ বলছে, ইংল্যান্ড ও ইতালির ফাইনাল ম্যাচে বিশাল সংখ্যক দর্শক টিকেট ছাড়াই মাঠে ঢুকতে চেষ্টা করেছিল। তাতেই শুরু হয় তাণ্ডব।

ওয়েম্বলির নিরাপত্তায় থাকা কর্মীরা দর্শক-সমর্থকদের থামাতে হিমশিম খেয়েছিল। ওই ঘটনায় স্টেডিয়াম থেকে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়। ম্যাচ চালিয়ে নিতে পুলিশের তৎপরতার প্রশংসা করলেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার জেন কনর্স।

অনেকে পুলিশের কর্মকান্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ারও অভিযোগ তোলেন কেউ কেউ। তবে এসব প্রশ্ন আর সমালোচনাকে আমলে নিচ্ছেন না কনর্স, ‘রোববার পুলিশ নিজের কাজে ব্যর্থ হয়েছে এটা মানতে নারাজ। এমন কর্মকর্তাদের নিযুক্ত করা হয়েছিল যারা কঠিন সময়ে দ্রুত সিদ্ধান্ত নিতে দক্ষ। তারা নিজেদের দায়িত্ব পালন না করলে হয়তো ম্যাচটা বাতিলই হয়ে যেতো।’

ইউরোর ফাইনালে লুক শর রেকর্ড গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে এক ঘণ্টা পেরোতে লিওনার্দো বোনুচ্চি সমতা ফেরান। অতিরিক্ত সময়েও স্কোর ছিল ১-১। টাইব্রেকারে ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় ইতালি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

নিরাপত্তা শঙ্কায় ইউরো ফাইনাল বাতিল হতে বসেছিল: পুলিশ

আপডেট টাইম : ০৭:৩১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১