ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

সেনাবাহিনী প্রধানের বিভিন্ন আর্মি ক্যাম্প পরিদর্শন

বিশেষ প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি রিজিয়নের ধূপশীল আর্মি ক্যাম্প ও বান্দরবান রিজিয়নের রুমা জোন পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান ধূপশীল আর্মি ক্যাম্পে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান রাঙ্গামাটির ধূপশীল সেনাক্যাম্প ও বান্দরবানের রুমা জোন সদরের সকল সদস্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।

তিনি পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি করোনা মহামারির কারণে সৃষ্ট চলমান সংকট মোকাবিলায় সকল পদবির সেনাসদস্যকে সরকারি বিধিনিষেধ যথাযথভাবে পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সেনাবাহিনী প্রধান উভয় ক্যাম্পেই গাছের চারা রোপণ করেন এবং রুমা জোন সদরে সকল সদস্যের সঙ্গে ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে জিওসি ২৪ পদাতিক ডিভিশন ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাঙ্গামাটি রিজিয়ন ও রুমা জোনের সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

সেনাবাহিনী প্রধানের বিভিন্ন আর্মি ক্যাম্প পরিদর্শন

আপডেট টাইম : ১০:৫৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১