ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স নিরপরাধ মানুষকে হয়রানি করতে চায় না সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

ময়মনসিংহ মেডিক্যালে একদিনে ২০ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ফের মৃত্যু বেড়েছে। আজ শুক্রবার (২৩ জুলাই) সকালে গত ২৪ ঘণ্টায় ৯ জন করোনা পজিটিভসহ ২০ জন মারার তথ্য জানানো হয়। তবে বৃহস্পতিবারের (২২ জুলাই) তথ্যমতে হাসপাতালে জুলাই মাসের সবচেয়ে কম ৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

একদিনে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে শেরপুরের তিন জন, নেত্রকোনার দুই, ময়মনসিংহের দুই, গাজীপুর ও টাঙ্গাইলের একজন করে রোগী মারা গেছেন।

এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহের পাঁচ জন, টাঙ্গাইলের চার, নেত্রকোনা ও গাজীপুরের একজন করে রোগী মারা গেছেন।

২০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। তিনি বলেন, হাসপাতালে ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩৭৫ জন এবং আইসিইউতে ২১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৫৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৫৭টি নমুনা পরীক্ষায় ৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ১১ হাজার ২১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন আট হাজার ৬১২ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স

ময়মনসিংহ মেডিক্যালে একদিনে ২০ জনের মৃত্যু

আপডেট টাইম : ১০:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১