ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটে চলেছে : বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটে চলেছে। সেই সঙ্গে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির একটি হয়ে উঠছে বাংলাদেশ।

বুধবার (১২ জুন) চীনের কুনমিংয়ে আয়োজিত সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া কমোডিটি এক্সপো আন্ড ইনভেস্টমেন্ট ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, এই প্রদর্শনী ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য একটি বিরাট সুযোগ তৈরি করে দেবে। আমরা আশা করছি, এটা জনগণকে অর্থনীতির আওতায় আনতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি বলেন, ২০১৮ সালে ৪১ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য অর্জনে সরকার দেশের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে বলে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামে চায়নিজ ইন্ড্রাস্ট্রিয়াল ইকোনমিক জোন নামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে বাংলাদেশ সরকার। এছাড়া বাংলাদেশকে এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এ সময় চীনসহ বিশ্বের বিভিন্ন দেশকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

চীনের ইউনান প্রদেশের গভর্নর রুআন চেংফায়ের আমন্ত্রণে এ ফোরামে যোগ দিতে গত ১০ জুন দেশ ছাড়েন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটে চলেছে : বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ০১:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০১৯