ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা গ্রামে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মা জহুরা খাতুন (৪৫) ওই গ্রামের সাহের উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম জহুরুল ইসলাম।

স্থানীয় সূত্র জানা যায়, পানিহাটা পূর্বপাড়া গ্রামের সাহের উদ্দিনের প্রথম সন্তান জহুরুল ইসলাম ও তার গর্ভধারিণী মা জহুরার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মা ছেলেকে শাসন করতে চাইলে ছেলে জহুরুল হাতের কাছে থাকা কাঠের মুগুর দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে মায়ের মাথা ফেটে ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাড়িতে এ সময় কেউ ছিল না। ফলে মায়ের মৃত্যু দেখে ছেলে জহুরুল দৌঁড়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনা প্রকাশ হয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে। অভিযুক্ত ছেলেকে হালুয়াঘাট উপজেলার বারালিকোনা গ্রামের তার ভগ্নিপতির বাড়ি থেকে ধরে এনে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. বছির আহামেদ বাদল বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

আপডেট টাইম : ০৪:০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১