ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

৬ কোটি টাকার সোনাসহ বিমানকর্মী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যাটারিং সেন্টারে কাজ করা এক ব্যক্তির কাছে থেকে ৮ কেজি সোনা জব্দ করেছে কাস্টমস।

সোনা চোরাচালানে জড়িত ব্যক্তির নাম মো. আব্দুল আজিজ আকন্দ। তার পরনের শার্ট, প্যান্টসহ বিভিন্ন জায়গা থেকে ৮ কেজি সোনা জব্দ করা হয়েছে। বুধবার রাতে ঢাকা কাস্টমস হাউজের উপকমিশনার মো. সানোয়ারুল কবির বিষয়টি জানিয়েছেন।

কাস্টমস সূত্রে জানা গেছে, ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ ইউনিটের কাছে তথ্য ছিল, বিমানের ক্যাটারিং সার্ভিসে কর্মরত এক ব্যক্তির মাধ্যমে সোনা পাচার হবে। সেই তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে বিমানের ক্যাটারিং সেন্টারে প্রবেশ করতেই বাধার মুখে পড়তে হয়। দুটি গেটের একটি গেট দিয়েও প্রবেশ করতে দেওয়া হয় না কাস্টমস কর্মকর্তাদের। পরে গোয়েন্দা সংস্থার সহায়তার মাধ্যমে বিমানের ক্যাটারিং সেন্টারে প্রবেশ করেন কাস্টমস কর্মকর্তারা।

তখন ক্যাটারিং সেন্টার থেকে জানানো হয়, সন্দেহভাজন আব্দুল আজিজ দুপুর ১টা ৪৯ মিনিটের দিকে অফিস থেকে বেরিয়ে গেছেন। এরপর রাত ৮টা পর্যন্ত বিমানের ক্যাটারিং অফিসের গেটের সামনে কাস্টমসের দুই কর্মকর্তা নজরদারিতে থাকেন। রাত ৮টার দিকে সোনা চোরাচালানকারী আব্দুল আজিজ বিমানের ক্যাটারিং অফিসের গেটের সামনে গেলে কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি সোনার বার পাওয়া যায়। এতে ছিল ৮ কেজি সোনা, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

কাস্টমস সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ফেরত একটি বিমানের মাধ্যমে এই সোনা বাংলাদেশে এসেছে। আব্দুল আজিজের মাধ্যমে এই সোনা পাচার হওয়ার কথা ছিল। আটক আব্দুল আজিজের বিরুদ্ধে ফৌজদারি আইন ও কাস্টমস আইনে মামলা দায়ের করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

৬ কোটি টাকার সোনাসহ বিমানকর্মী আটক

আপডেট টাইম : ০৮:১৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২