ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা নিরাপদ খাদ্য আইনে ১০ লাখ টাকা জরিমানার প্রস্তাব বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অভিযোগে এক লাখ টাকা জরিমানা জিয়াউলের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৪ জনের, হাসপাতালে ১১৪৫ বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫৭০০ টাকা দিতে চায় মালিকপক্ষ

৫ যুগের পর ইংল্যান্ডকে হারাল হাঙ্গেরি

শনিবার রাতে ইংল্যান্ডের নেশন্স লিগ অভিযানে চেনা আঙিনায় উজ্জীবিত পারফরম্যান্সে হাঙ্গেরি তুলে নিল স্মরণীয় এক জয়। কাটাল ছয় দশকের খরা। ইতালির মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল জার্মানি। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ১-০ গোলে জেতে স্বাগতিকরা।

‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচে ৬৬তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান গড়ে দেন দমিনিক সোবোসলাই। দীর্ঘ ৬০ বছর আর ১৫ ম্যাচ পর ইংল্যান্ডের বিপক্ষে জিতল হাঙ্গেরি। সবশেষ চিলিতে হওয়া ১৯৬২ বিশ্বকাপে গ্রুপ পর্বে দুই দলের প্রথম ম্যাচে হাঙ্গেরি জিতেছিল ২-১ গোলে।

সেই দর্শকদের সামনেই দারুণ জয়ের উৎসবে মাতল হাঙ্গেরি। নিজেদের পরের ম্যাচে আগামী মঙ্গলবার তারা খেলবে ইতালির মাঠে। একই দিন জার্মানির মাঠে খেলবে ইংল্যান্ড।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেবে কানাডা

৫ যুগের পর ইংল্যান্ডকে হারাল হাঙ্গেরি

আপডেট টাইম : ০৮:২৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২