ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

২০ ঘণ্টা পর মিলল বাবা-ছেলেসহ তিন লাশ

কিশোরগঞ্জের ইটনা হাওরে নৌকাডুবিতে নিখোঁজের ২০ ঘণ্টা পর বাবা-ছেলেসহ তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এনশহিলার হাওর থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জের হালগড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ৬০ বছর বয়সী সিরাজ উদ্দিন ও তার ছেলে ৩৫ বছরের ওয়াসিম এবং তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে ২৫ বছরের মো. মাসুদ।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, তাড়াইল উপজেলার দামিহা এলাকা থেকে গাছের ডালবোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা ইটনা উপজেলার ধনপুরের দিকে যাচ্ছিল। শনিবার দুপুর ১টার দিকে ইটনা উপজেলার সহিলা-ধনপুর হাওরের মাঝামাঝি স্থানে ঝড়ের কবলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার দুই যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও হাওরের পানিতে তলিয়ে যান অপর তিনজন।

পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কিন্তু প্রবল ঢেউ থাকায় ডুবে যাওয়া নৌকাটি চিহ্নিত করা যায়নি। মঙ্গলবার সকালে ফের অভিযান চালিয়ে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয় বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

২০ ঘণ্টা পর মিলল বাবা-ছেলেসহ তিন লাশ

আপডেট টাইম : ১০:৪৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২