ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কবর খুঁড়ে ৩ কঙ্কাল চুরির চেষ্টা

রাতের আঁধারে নীলফামারীর ডোমারে কবর খুঁড়ে ৩টি কঙ্কাল চুরির চেষ্টা করা হয়েছে।

শুক্রবার (১৭ জুন) জুমার নামাজ শেষে মুসল্লিরা কবর জিয়ারত করতে গিয়ে বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তরপাড়া জামে মসজিদসংলগ্ন কবরস্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, কঙ্কাল উত্তোলন করে কবরের পাশে বাঁশঝাড়ে রেখে যায় দুর্বৃত্তরা। কবর তিনটি হলো কাকতলী এলাকার আইনুলের মা খাতুন বেগম, উত্তরপাড়া গ্রামের আব্দুল হাইয়ের মা রেজিয়া বেগম, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফার বাবা আফছার আলীর।

খাতুন বেগম এক বছর আগে ও রেজিয়া বেগম এবং আফছার আলী প্রায় দুই বছর আগে মারা গেছেন বলে তাদের সন্তানরা নিশ্চিত করেন।

ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা নুরল আমিন (নুরু) বলেন, দুর্বৃত্তরা চুরির উদ্দেশ্যে কবর থেকে কঙ্কালগুলো তুলেছেন।

রফিকুজ্জামান রুবেল নামে আরেকজন বলেন, চুরির উদ্দেশ্যে রাতে কেউ কবর খুঁড়ে কঙ্কালগুলো উত্তোলন করেছে। কিন্তু মসজিদে নামাজের জন্য মুসল্লিদের আসা যাওয়ার কারণে কঙ্কালগুলো নিতে না পেরে বাঁশঝাড়ে লুকিয়ে রেখেছে।

সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা বলেন, হাড়গুলো উদ্ধার করে রেজিয়া বেগমের কবরে রেখে কবরগুলো মাটি দিয়ে ঠিক করে দেয়া হয়েছে।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিষয়টি কেউ জানায়নি, এখন খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কবর খুঁড়ে ৩ কঙ্কাল চুরির চেষ্টা

আপডেট টাইম : ০৫:৩৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২