ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা আসন্ন রাজিহার ইউনিয়ন পরিষদ নির্বাচন: নাসিম উদ্দিন স্বপনের মতবিনিময় সভা গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মাহমুদ সোহেল ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হুমকি, নতুন করে হামলা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

রাশিয়ার ক্লাব না ছাড়ায় বিশ্বকাপে জায়গা হারাচ্ছে পোলিশ ডিফেন্ডার

ইউক্রেনে রুশ আগ্রাসনের পর বেশির ভাগ বিদেশি খেলোয়াড় রাশিয়ার ক্লাব ছেড়ে অন্য ক্লাবে যোগ দিয়েছেন। কিন্তু লোকোমোতিভ মস্কোর পোলিশ ডিফেন্ডার মাচেই রিবুস রাশান ক্লাব স্পার্তাক মস্কোর সঙ্গে নতুন চুক্তি করেন। যার কারণে আসছে কাতার বিশ্বকাপের দলে তাকে বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছে পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

ইউক্রেনের বন্ধু দেশ হিসেবে পরিচিত পোল্যান্ড। রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনকে সবচেয়ে বড় আর্থিক সহযোগিতা দেওয়া দেশগুলোর একটি তারা। তাই রিবুসের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি দেশটির ফুটবল ফেডারেশন। তাই তাকে কাতার বিশ্বকাপে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছে পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার (২০ জুন) এক বিবৃতিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানায়।

৩২ বছর বয়সী রিবুস পোল্যান্ডের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৬৬ ম্যাচ। এর আগে রাশিয়ার সঙ্গে বিশ্বকাপের প্লে-অফ সেমিফাইনাল খেলতেও অস্বীকৃতি জানিয়েছিল পোল্যান্ড। পরে রাশিয়াকে নিষিদ্ধ করা হলে ওয়াকওভার পেয়ে প্লে-অফ ফাইনালে ওঠে পোলিশরা। আর সেখানে সুইডেনকে হারিয়ে কাতারের টিকিট পায় তারা।

পোল্যান্ড কোচ মিকনিয়েভেস এরই মধ্যে রিবুসকে জানিয়ে দিয়েছেন, সেপ্টেম্বরে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হবে না তাকে। কাতার বিশ্বকাপের দলের জন্যও বিবেচিত হবেন না তিনি।

আগামী ২১ নভেম্বর শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। ‘সি’ গ্রুপে মেক্সিকো, সৌদি আরব ও আর্জেন্টিনার গ্রুপে পড়েছে পোল্যান্ড।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

রাশিয়ার ক্লাব না ছাড়ায় বিশ্বকাপে জায়গা হারাচ্ছে পোলিশ ডিফেন্ডার

আপডেট টাইম : ০৯:০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২