মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
” ঈদ আনন্দ ভাগাভাগি করতে হবে সবার সাথে ” সাংবাদিক মো: মুক্তাদির হোসেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমবাপ্পের ফেরার সম্ভাবনা ইউজিসি’র চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক এতিম শিক্ষার্থীদের সাথে এক ব্যাতিক্রমধর্মী সেহরিতে এমপি জাহাঙ্গীর কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড

গাজীপুরে ঝুট গুদামে আগুন

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২০১ বার পঠিত

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি ঝুট গুদামে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে ঢেউটিন ও ঝুট মালামাল।

বুধবার (২২ জুন) ভোর পৌনে ৫টার দিকে ওই ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, ভোর পৌনে ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় স্থানীয় হামিমের মালিকানাধীন একটি ঝুট গুদামে আগুন লাগে।
তিনি বলেন, মুহূর্তে আগুন আশপাশের অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটিসহ ৫টি ইউনিট কাজ শুরু করে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ঢেউটিনসহ চারটি ঝুট গুদামের মালামাল পুড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com