রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃ/ত্যু শিল্পী সমিতির নির্বাচনে মুক্তিকে সমর্থন ওমর সানীর সনদনির্ভর ডিগ্রির অবসান ঘটিয়ে কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ বিশ্বকাপে শেষ ৩২-এ কে কার মুখোমুখি, দেখে নিন পূর্ণ সূচি হঠাৎ ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী সিসিটিভি ও বডি ক্যামে এইচএসসি পরীক্ষায় কঠোর নজরদারির ঘোষণা শিক্ষামন্ত্রীর ‎মঠবাড়িয়া ফিশ মার্কেট উদ্বোধন ঘিরে পুরাতন ব্যবসায়ীদের ক্ষোভ

এসি বিস্ফোরণে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২০ যাত্রী

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২০৭ বার পঠিত

বগুড়ার শিবগঞ্জে এসি বিস্ফোরণে নাবিল পরিবহনের চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বাসের ভেতরে থাকা ২০ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জের মোকামতলায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাসযাত্রী জামিরুল ইসলাম বলেন, দিনাজপুর থেকে নাবিল পরিবহনের স্ক্যানিয়ার ওই বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। মোকামতলায় পৌঁছানোর পরপরই একটি এসিতে বিস্ফোরণ ঘটলে বাসে আগুন ধরে যায়। আমরা যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ি।

তিনি আরও জানান, বাসটি ছাড়ার পর থেকেই এসিতে সমস্যা দেখা দিয়েছিল।

মোকামতলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com