ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নরসিংদীতে সাবেক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে সুজিত সূত্রধর (৫৬) নামে সাবেক এক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন তার ছেলেসহ দুজন।

বুধবার (২২ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর কাঠ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সুজিত সূত্রধর হাজীপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং হাজীপুর কাঠ বাজারের ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো হাজীপুর কাঠ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলেন সুজিত সূত্রধর এবং তার ছেলে সুজন সূত্রধরসহ অন্যরা। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারাল অস্ত্র নিয়ে অতর্কিতভাবে সুজিত সূত্রধরকে কোপাতে থাকে। তখন তার ছেলে সুজন সূত্রধর ও দ্বীন ইসলাম নামে আরও একজন এগিয়ে গেলে তাদের ওপরও হামলা শেষে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজিত সূত্রধরকে মৃত ঘোষণা করেন। আহত সুজন সূত্রধর ও দ্বীন ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত সুজন সূত্রধর জানান, তাদের সঙ্গে জমিজমা নিয়ে একই এলাকার প্রভাবশালী প্রতিপক্ষের বিরোধ চলছিল। এ নিয়ে তার বাবা সুজিত সূত্রধর বাদী হয়ে মামলা করেন। এতে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর ক্ষুব্ধ ছিল। এর জেরে চিহ্নিত সন্ত্রাসী মনিরসহ ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে অস্ত্র নিয়ে দোকানে এসে হামলা শেষে পালিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার সাংবাদিকদের জানান, নিজ দোকান কর্মচারীদের (কাঠের রংমিস্ত্রী) সঙ্গে লেনদেন নিয়ে সুজিত সূত্রধরের বিরোধ চলছিল। এর জেরে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। এ সময় দুজন আহত হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

নরসিংদীতে সাবেক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৯:০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২