ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

কেনিয়ায় বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: কেনিয়ার সোমালিয়া সীমান্তের কাছে একটি রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ সদস্যরা গাড়িতে করে যাওয়ার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দেশের পূর্বাঞ্চলীয় ওয়াজির এলাকায় ১১ জনকে বহনকারী পুলিশের গাড়িটি একটি বিস্ফোরকে আঘাত করে। এরপরেই সেখানে বিস্ফোরণ ঘটে। তবে গাড়িতে থাকা বাকিদের সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।
এখনও পর্যন্ত কোন গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। বেশ কয়েকজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, এই ঘটনার জন্য আল শাবাবকে দায়ী মনে করছে পুলিশ। কারণ কেনিয়া এবং সোমালিয়া সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই করে যাচ্ছে জঙ্গি গোষ্ঠী আল শাবাব।

গত কয়েক বছর ধরেই সোমালিয়া সরকারকে উৎখাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে আল কায়েদার এই শাখা সংগঠন। তবে সোমালিয়া সরকারের হাতে রাজধানী মোগাদিসুশহ বেশ কিছু এলাকায় থাকা নিজেদের গোপন ঘাঁটি হারিয়েছে জঙ্গিরা।

কেনিয়ায় অপহরণ ও বেশ কিছু হামলা চালিয়েছে আল শাবাব। সোমালিয়া সরকারকে সহায়তা করতে আফ্রিকান ইউনিয়নে সেনা মোতায়েনের ঘটনাকে কেন্দ্র করে কেনিয়ার ওপর প্রতিশোধ নিতেই বার বার সেখানে হামলা চালানো হচ্ছে।

অপরদিকে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে পার্লামেন্টের কাছে একটি চেকপয়েন্টে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। ওই হামলার দায় স্বীকার করেছে আল শাবাব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

কেনিয়ায় বোমা বিস্ফোরণে ৮ পুলিশ নিহত

আপডেট টাইম : ১০:৩৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০১৯