সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শ্রম অভিবাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ উপদেষ্টার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরভদ্রাসনের দুর্গম চরাঞ্চলে যৌথ টহল জোরদার মাধবপুরে সাবেক ইউপি সদস্যের আজিজুল রহমান ফরিদ এর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও অবৈধ বালু উত্তোলনের গুরুতর অভিযোগ তালার কর্মরত সাংবাদিকদের সাথে ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলামের মতবিনিময় কালীগঞ্জে ব্রীজের নীচ থেকে যুবকের লাশ উদ্ধার কালীগঞ্জে দুই মাদকসেবীর তিন মাস করে কারাদন্ড তাহেরীর নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতাকর্মীদের বাঁধা, হট্টগোল নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন কাজ : স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

পদ্মাসেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৯৭ বার পঠিত

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ফলক উন্মোচনের মধ্যে দিয়ে পদ্মাসেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জমকালো আয়োজনে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এর উদ্বোধন করেন তিনি।

এর আগে শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জমকালো আয়োজনে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে শুরু হয় বহুল প্রতিক্ষিত পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান। পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে দেশি বিদেশি কয়েক হাজার অতিথি উপস্থিত হন।

সুধী সমাবেশে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও সিলমোহর প্রকাশ করেন। এরপর প্রধানমন্ত্রী টোল প্লাজায় যান। সেখানে তিনি টোল প্রদান করে মাওয়া প্রান্তে পদ্মাসেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে পদ্মাসেতুর ওপর দিয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে যাচ্ছেন। জাজিরা প্রান্তে পদ্মাসেতুর উদ্বোধনী ফলক এবং ম্যুরাল-২ উন্মোচন করবেন।

এরপর প্রধানমন্ত্রী শরীয়তপুরের জাজিরা প্রান্ত থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ীতে যাবেন। সেখানে তিনি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। আওয়ামী লীগ এ জনসভায় ১০ লাখ লোক জমায়েত করার ঘোষণা দিয়েছেন। জনসভায় যোগদান শেষে জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ তে যাবেন। সেখানে তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com