ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সলঙ্গায় শিশু ধর্ষণচেষ্টা, তাঁতশ্রমিক আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আহমাদুল্লাহ (৩৪) নামে এক তাঁত শ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার (২৫ জুলাই) সলঙ্গা থানার হোড়গাঁতী কারিগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নলকা ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ড সদস্য ইউনুস আলী জানান, নির্যাতিত শিশুটির ভাষ্যমতে সোমবার ১১টার দিকে দোকানে সদাই কিনতে যাওয়ার পথে তাঁতশ্রমিক আহমাদুল্লাহ তাকে ডেকে নিজের ঘরে নিয়ে যায়। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা করে। এ অবস্থায় শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেন আহমাদুল্লাহ। পরে শিশুটি স্বজনদের বিষয়টি জানায়। স্বজনসহ এলাকাবাসী আহমাদুল্লাহকে আটক করে রাখে। বিকেল ৫টার দিকে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কুদ্দুছ বলেন, হোড়গাঁতী এলাকায় ঐ শিশুটির শ্লীলতাহানির অভিযোগে আহমাদুল্লাহ নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করা হয়। নির্যাতিত শিশুর পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

সলঙ্গায় শিশু ধর্ষণচেষ্টা, তাঁতশ্রমিক আটক

আপডেট টাইম : ০৭:৪৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২