ঢাকা ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি হাঁসের মাংসের যত উপকারিতা

কী আছে ৪৫ সেকেন্ডের সেই দৃশ্যে!

১৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা হয়েছে ‘শেষ গল্পটা তুমিই’ নাটকের নির্মাতা অনন্য ইমনের বিরুদ্ধে। নাটকে ৪৫ সেকেন্ডের একটি দৃশ্যে খাঁচাবন্দি টিয়া পাখি দেখানো হয়।

এ কারণে বণ্যপ্রাণি আইন লঙ্ঘনের অভিযোগে উচ্চ আদালতে মামলা করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট।

চলতি বছর ভালোবাসা দিবসে বাংলাভিশনে প্রচারিত হয় নাটকটি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দুই জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ।

মামলার নথি থেকে জানা যায়, বন্য প্রাণীকে খাঁচাবন্দি করা, বেচাকেনা করা, প্রদর্শন করা বা এ জাতীয় অপরাধ সংঘটনে সহায়তা করা, প্ররোচনা প্রদান ইত্যাদি ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

‘সিডি চয়েস ড্রামা’ নামে ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটিতে খাঁচাবন্দি বন্যপ্রাণি প্রদর্শন প্রচলিত আইনে অপরাধ এবং অন্যদেরও সেই অপরাধ করতে উৎসাহিত করছে।

নাটকে ১৫ মিনিট আট সেকেন্ড থেকে ৫৩ সেকেন্ড পর্যন্ত দৃশ্যটি রয়েছে। আর সেই কারণে অনন্য ইমনের বিরুদ্ধে ‘বন্য প্রাণী আইন’ লঙ্ঘনের অভিযোগ এনেছে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। ওই ৪৫ সেকেন্ডের জন্য ক্ষতিপূরণ হিসেবে ধরা হয়েছে ১৫ কোটি টাকা।

মামলার সাক্ষীরা হলেন- অসীম মল্লিক (বন্য প্রাণী পরিদর্শক), মো. আব্দুল্লাহ-আস-সাদিক (বন্য প্রাণী পরিদর্শক), মো. হাফিজুর রহমান (ফরেস্টার) ও মো. আব্দুল মালেক (জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট)।

মামলার অন্যতম সাক্ষী ফরেস্টার মো. হাফিজুর রহমান বলেন, আমরা চোখ-কান খোলা রাখি সর্বক্ষণ। অনন্য ইমন সাহেব বন্য প্রাণীকে খাঁচাবন্দি দেখিয়ে অপরাধ তো করেছেনই, অন্যদেরও উৎসাহিত করেছেন।

আগামী ১ আগস্ট নির্মাতা অনন্য ইমনকে হাজির থাকতে বলেছেন আদালত। অনিচ্ছাকৃত এই কর্মকাণ্ড আদালতের কাছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন এই নির্মাতা।

সুকন্যা দত্তের রচনায় ও অনন্য ইমন চিত্রনাট্য ও নির্মিত নাটকটি তৈরিতে খরচ হয়েছে ৪ লাখেরও কম টাকা। এতে আরো অভিনয় করেছেন মিলি মুন্সি, পাপিয়া, আরেফিন, জারা ইসলাম প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট

কী আছে ৪৫ সেকেন্ডের সেই দৃশ্যে!

আপডেট টাইম : ০৭:৫৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২