ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কালিয়াকৈরে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ৫

গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (৩০ জুলাই) রাত পৌনে ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার টিএনটি বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক টাঙ্গাইলের ভূয়াপুর থানার শেখবাড়ি গ্রামের আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম, বরগুনার সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান বাবলু, গাজীপুরের কালিয়াকৈর থানার হিজলতলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম, একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল ও যশোর জেলার মাগুরা থানার দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের একটি বাস চন্দ্রা রুটের মাকিষবাথান এলাকার বটতলায় পৌঁছলে বিপরীত দিক আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে বিকট শব্দে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ আরও একজন যাত্রী মারা যান এবং আহত হন আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে একজন এবং অপর দুই যাত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাহাত আকন্দ জানান, দুর্ঘটনাকবলিত ইতিহাস পরিবহনের বাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

কালিয়াকৈরে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ৫

আপডেট টাইম : ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২