সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত ইউক্রেনের হামলার কারণে জ্বালানি সংকটের কথা স্বীকার করলেন পুতিন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান বেইজিংয়ে বেলারুশের নেতা লুকাশেঙ্কোর সঙ্গে সি চিনপিংয়ের বৈঠক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাসিকের শতভাগ সাফল্য অর্জন বিদেশি সামরিক ঘাঁটি নিষিদ্ধ করতে অস্ট্রেলিয়া ও ভানুয়াতুর চুক্তি স্বাক্ষর জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন ধামইরহাটে কৃষি প্রণোদনা বিতরন উদ্বোধন জাপানের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল সমালোচকদের মুখ বন্ধ করতে জার্মানিকে বিশ্বকাপ জিততে হবে

লোকসভায় দাঁড়িয়ে ‘কাঁচা বেগুন’ মুখে নিলেন সংসদ সদস্য কাকলি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২১৭ বার পঠিত

রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কথা বলতে গিয়ে অভিনব প্রতিবাদ জানালেন তৃণমূলের সংসদ সদস্য কাকলি ঘোষদস্তিদার। তিনি লোকসভায় দাঁড়িয়ে কাঁচা বেগুন মুখে নিয়ে কামড় দিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

সোমবার লোকসভার বাদল অধিবেশনে যোগ দিয়েছিলেন কাকলি। সেখানেই তিনি এমন প্রতিবাদ করেন।

এ সময় তিনি বলেন, গত কয়েক মাসে চার গুণ বেড়েছে রান্নার গ্যাসের দাম। একজন দরিদ্র মানুষ কি রান্নার গ্যাসের জন্য ১১০০ রুপি ব্যয় করবে? এর পরেই কাকলি বলেন, সরকার মনে হয় আমাদের কাঁচা খাবার খাওয়ার অভ্যাস তৈরি করতে চাইছে। এরপরেই সংসদে নিজের ডায়াসের সামনে দাঁড়িয়েই একটি কাঁচা বেগুন বের করে তাতে কামড় দেন কাকলি।

উল্লেখ্য, সোমবারই সংসদের বাইরে বিক্ষোভ কর্মসূচি ছিল তৃণমূলের। অধিবেশন শুরুর আগে তৃণমূলের নারী সংসদ সদস্যরা গান্ধিমূর্তির পাদদেশে নারীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেন। কাকলি ছাড়াও সেখানে ছিলেন তৃণমূল সংসদ সদস্য দোলা সেন, রাজ্য সভা সংসদ সদস্য মৌসম নূরেরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com