ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কালীগঞ্জে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে পৃথক ঘটনায় ফরহাদ (৩৫) ও নাদিয়া বেগম (২০) নামে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ আগস্ট) সকালে ও দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়ন থেকে ওই দুই মরদেহ উদ্ধার করে পুলিশ।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই প্রদীপ কুমার সাহাজী।

নিহত ফরহাদ জামালপুর এলাকার আব্দুল মান্নান মোড়লের ছেলে। তিনি স্থানীয়ভাবে ব্যাটারিচালিত ইজিবাইক চালাতেন। অন্যদিকে, নিহত নাদিয়া একই এলাকার আফজ উদ্দিনের মেয়ে। তিনি সম্প্রতি স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তালাকপ্রাপ্ত হন। তার দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

এসআই নিহত পরিবারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার (২ আগস্ট) দিবাগত মধ্যরাত ১টার দিকে উপজেলার জামালপুর এলাকা থেকে ফরহাদ মোড়ল অটোরিকশায় চার্জ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এসআই আরো জানান, বুধবার দুপুরে একই এলাকা থেকে ঘরের আড়ার সঙ্গে ওড়নায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

কালীগঞ্জে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৮:২৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২