বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

আটকের পর ছাড়া পেলেন রাহুল-প্রিয়াঙ্কা

  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২০১ বার পঠিত

দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভ করার সময় আটক কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী ও তার বোন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ আটক দলটির সব নেতাকর্মী মুক্তি পেয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে তারা মুক্তি পান বলে জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।

বেকারত্ব সমস্যা, জিএসটি বৃদ্ধি, মূল্যবৃদ্ধির মতো একাধিক ইস্যুর প্রতিবাদে শুক্রবার দিল্লির পার্লামেন্ট ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত কালো পোশাকে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছিল কংগ্রেস। মিছিল শেষে রাষ্ট্রপতি ভবন ঘেরাওয়ের কর্মসূচি ছিল।

সেই অনুযায়ী এ দিন রাহুল গান্ধীর নেতৃত্বে শুক্রবার দিল্লির রাজপথে নামেন ভারতের প্রধান এই বিরোধী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। কিন্তু রাহুল কর্মসূচিতে যোগ দেওয়ামাত্র তিনি সহ কয়েকজন কংগ্রেস এমপিকে আটক করে দিল্লি পুলিশ। পরে তার বোন এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ মোট ৬৫ জন এমপিকে আটক করা হয়।

আটকের পর প্রিয়াঙ্কা-রাহুলসহ কংগ্রেসের অন্যান্য এমপিদের দিল্লির কিংসওয়ে ক্যাম্পে রাখা হয়েছিল বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে, প্রিয়াঙ্কা গান্ধীকে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলার ভিডিওচিত্র ভাইরাল হয়ে যায় ভারতের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। তার জেরে পার্লামেন্ট ভবনে বিক্ষোভ শুরু করেন ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যরা। ফলে পণ্ড হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।

রাজ্যসভার এমপিদের অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে মোদীর সরকার। সন্ধ্যায় এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, রাহুল ও প্রিয়াঙ্কা এবং কংগ্রেসের ৬৫ এমপিসহ আটক ৩৩৫ জন কংগ্রেসকর্মীকে কিংসওয়ে ক্যাম্প থেকে মুক্তি দেওয়া হয়েছে।

সূত্রঃ এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com