ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পর্যটকদের ওপর হামলার ঘটনায় আটক ৩

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। এর আগে, সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নোয়াখালী থেকে ৩০ জনের একটি দল পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আসে। তাদের মধ্যে একজন ঘোড়ায় ওঠেন। ওঠার সময় ৫০ টাকার চুক্তি হলেও নামার পর ১০০ টাকা দাবি করেন ঘোড়ার সঙ্গে থাকা যুবক। এ নিয়ে তার সঙ্গে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে ঘোড়ার মালিকসহ কয়েকজন মিলে পর্যটকদের ওপর হামলা করেন। এতে পাঁচ পর্যটক আহত হন

আহতরা হলেন- আখতারুজ্জামান বাবু, রিফাত পিয়াস, শাহাদাত হোসেন, মিহির হোসেন ও তানভীর হিরা।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের এসপি আপেল মাহমুদ বলেন, ভাড়া নিয়ে পর্যটকদের সঙ্গে ঘোড়ার মালিকের বাকবিতণ্ডা হয়। পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে পাঁচ পর্যটক আহত হন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পর্যটকদের ওপর হামলার ঘটনায় আটক ৩

আপডেট টাইম : ০৮:১৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২